ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ

ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৩৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৩৯:৪৫ অপরাহ্ন
ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেই তার বিশ্বাস।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচন জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে বলে তিনি আশাবাদী। তার ভাষায়, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূল বলেই মনে হচ্ছে।

বিএনপি মহাসচিব জানান, দলটি সব নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেয় না। একই সঙ্গে অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী কৌশলগতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনের শেষ দিকে মির্জা ফখরুল বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন—এটাই আমাদের অবস্থান। সবচেয়ে জরুরি বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার