ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন

রাজশাহীর ছয়টি আসনের ৭৭৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩৯টি ঝুঁকিপূর্ণ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৫:৩১ অপরাহ্ন
রাজশাহীর ছয়টি আসনের ৭৭৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩৯টি ঝুঁকিপূর্ণ রাজশাহীর ছয়টি আসনের ৭৭৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩৯টি ঝুঁকিপূর্ণ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পুলিশ ও নির্বাচন সংক্রান্ত সরকারি সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মোট ৭৭৮টি ভোটকেন্দ্রের ৪৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে ভোটগ্রহণ চলাকালীন খধ-িধহফ-ঙৎফবৎ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। 

শুরুতে এসব কেন্দ্রকে নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিশ্লেষণের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বলা হলেও, এর অর্থ সরকারি কোনো কেন্দ্র বিশেষে সংশয় বা অসঙ্গতি হবে না; বরং আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

পুলিশ ও বিশেষ শাখার সতর্কতা অনুযায়ী, গত নির্বাচনের পূর্ববর্তী সহিংসতা, কেন্দ্রের ভৌগলিক অবস্থা, অন্য কেন্দ্রের তুলনায় রাজনৈতিক উত্তেজনা, এবং ভোটার, প্রার্থীর উপস্থিতির সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে কেন্দ্রগুলিকে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এছাড়া প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রেই পুলিশ, আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে। 

এদিকে, র‌্যাব-৫ শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। একই রাতে রাজশাহীর আউচপাড়া ইউনিয়নে আরও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধার হওয়া এসব অস্ত্র সম্ভাব্য নাশকতার উদ্দেশ্যে ভোটকেন্দ্র সহ বিভিন্ন স্থানে সহিংস ঘটনা সৃষ্টি করার পরিকল্পনায় রাখা হয়েছিল। র‌্যাব ওই সংক্রান্ত অনুসন্ধানি ও গ্রেফতার অভিযান অব্যাহত রাখছে।

এর আগের দিন শুক্রবার ভোরে বিজিবি-১ এর একটি দল বাঘা উপজেলার পিরোজপুর থেকে দুটি পিস্তল, আর কয়েকদিন আগে রাজশাহীর চর এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বলে সৈনিকরা জানিয়েছেন। বিজিবি-১ এর সহকারী পরিচালক সোহাগ মিলন জানিয়েছেন, নির্বাচনের আগে এসব অস্ত্র সরবরাহকারীর উদ্দেশ্য ভোটের পরিবেশ অস্থিতিশীল করা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত