ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত বৈশাখী সাজে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি: জয়া আহসান মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মর্যাদা রক্ষা করে চলা অন্যতম সাহসী নায়িকা রাধিকা রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি কী কী আমলের মাধ্যমে রিজিক বাড়ে দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব কেশরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন ইউএনও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২ সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? ইরান যুদ্ধের কারণে দারিদ্র্যের মুখে ৩ কোটির বেশি মানুষ: জাতিসংঘ

ওজন কমাতে ও পেশির জোর বৃদ্ধিতে বল নিয়ে করা যায় ৫ রকম কসরত

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০২:৪৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০২:৪৬:৪০ অপরাহ্ন
ওজন কমাতে ও পেশির জোর বৃদ্ধিতে বল নিয়ে করা যায় ৫ রকম কসরত ফাইল ফটো
জিম বা যন্ত্রনির্ভর ব্যায়াম সব বয়সিদের জন্য নয়। যন্ত্রের সাহায্যে জিমে গিয়ে শরীরচর্চা করতে পছন্দ করেন না বলেই যোগাসন বেছে নেন অনেকে। পিলাটেজ ব্যায়ামের এমন কিছু পদ্ধতি, যাতে একাধারে শরীরের স্ট্রেচিং হয়, কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংয়ের মতো উপকারও পাওয়া যায়। তাই তারকাদের পছন্দের তালিকায় উঠে এসেছে পিলাটেজের নাম। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট থেকে কৃতী শ্যানন— বলি তারকাদের পিলাটেজ করার ছবি ও ভিডিয়ো নানা সময়েই চোখে পড়ে। ফিটনেস প্রশিক্ষকেরা বলেন, স্লিপ ডিস্ক, ফ্রোজেন শোল্ডার, স্পন্ডিলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগের ব্যথাবেদনা সারাতেও পিলাটেজ কার্যকরী। পাশাপাশি, ব্যায়ামের এই পদ্ধতি মানসিক স্বাস্থ্যও ভাল রাখে।

এ ছাড়াও আছে ওজন কমানো। টানা ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পিলাটেজ় করতে পারলে প্রচুর পরিমাণে ক্যালোরি পুড়বে। মেদও ঝরবে। পিলাটেজ স্ট্রেচিংয়ে শরীরের গড়নও সুন্দর হবে। এর প্রাথমিক লক্ষ্য ছিল, খালি হাত-পায়ে শারীরচর্চা করে নিজেকে ফিট রাখার চেষ্টা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাতে জুড়েছে নানা কায়দা। বদলে গিয়েছে ধরন। ক্লাসিক ম্যাট, কনটেম্পোরারি স্টুডিয়োর মতো নানা রকম পিলাটেজ আছে। তেমনই আছে বল নিয়ে নানা কসরত। পেশির শক্তি বৃদ্ধিতে পিলাটেজ বল এখন বেশ জনপ্রিয়।

বল ক্রাঞ্চ: বলের উপর কোমর থাকবে, এমন ভাবে শুতে হবে। দুই পা মাটিতে রাখতে হবে। দুই হাত থাকবে মাথার পিছনে। এ বার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের উপরের অংশ সামান্য তুলতে হবে। কয়েক সেকেন্ড রেখে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে।

পেলভিক ব্রিজ: মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। আপনার দু'টি পা বলের উপর রাখুন। দুই হাত শরীরের দুই পাশে সমান্তরাল ভাবে রাখুন। ধীরে ধীরে কোমর ও নিতম্ব উপরের দিকে তুলুন, যাতে শরীর একটি সোজা রেখায় থাকে। ১০-২০ সেকেন্ড ধরে রেখে আবার আগের অবস্থানে ফিরে যান।

বল লেগ সার্কল: মেঝেতে শুয়ে পড়ুন। দুই পায়ের গোড়ালির মাঝে পিলাটেজ বলটি চেপে রাখুন। এ বার দুই পা সোজা করে উপরে তুলুন। বলটি চেপে রেখেই পা দিয়ে শূন্যে ছোট ছোট বৃত্ত তৈরি করুন। ৫ বার ঘড়ির কাঁটার দিকে এবং ৫ বার বিপরীত দিকে করুন।

প্ল্যাঙ্ক অন বল: সাধারণ প্ল্যাঙ্ক মাটিতে করা হয়, কিন্তু এখানে দুই হাতের কনুই বা হাতের তালু থাকবে বলের উপর। শরীর সোজা রেখে বলের উপর ভারসাম্য বজায় রেখে স্থির থাকতে হবে। দুই পা টানটান থাকবে, ভর দিতে হবে গোড়ালির উপরে। ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট এটি করার চেষ্টা করুন।

বল পাস: শুয়ে পড়ে হাত দু'টি মাথার পিছনে টানটান করে রাখুন এবং পা দু'টিও সোজা রাখুন। হাত দিয়ে বলটি ধরুন। এ বার হাত ও পা একসঙ্গে উপরে তুলুন। হাতের বলটি পায়ের দুই পাতার মাঝখানে দিয়ে দিন। এ বার পা দিয়ে বলটি নামিয়ে আনুন এবং হাত আবার মাথার পিছনে রাখুন। পরের বার পা থেকে বলটি হাতে নিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু