ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

শিবগঞ্জে গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০১:৩৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০১:৩৭:২৫ অপরাহ্ন
শিবগঞ্জে গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার শিবগঞ্জে গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হতে ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর হতে গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিসি-১।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে সন্দেহজনক অবস্থায় প্লাস্টিকের বস্তার উপর কয়েকটি পলিথিনের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার সময় আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার উপর ৩টি আলাদা-আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো সর্বমোট ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম এবং ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর ১.৭০০ কেজি ছোট পাঁথর, কাঁচের গুড়া ১.৪০০ কেজি, লোহার পেরেক ৩৮৫ গ্রাম, ১২টি লাল রংয়ের কসটেপ, ৩১টি প্লাস্টিকে জর্দার কৌটা, গ্যাস লাইটার ২৯টি ও কালো রংয়ের ১টি K155 KECHAODA বাটন মোবাইল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। 

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে সংরক্ষন করে রেখেছিল।

উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি