চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হতে ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর হতে গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে সন্দেহজনক অবস্থায় প্লাস্টিকের বস্তার উপর কয়েকটি পলিথিনের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার সময় আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার উপর ৩টি আলাদা-আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো সর্বমোট ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম এবং ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর ১.৭০০ কেজি ছোট পাঁথর, কাঁচের গুড়া ১.৪০০ কেজি, লোহার পেরেক ৩৮৫ গ্রাম, ১২টি লাল রংয়ের কসটেপ, ৩১টি প্লাস্টিকে জর্দার কৌটা, গ্যাস লাইটার ২৯টি ও কালো রংয়ের ১টি K155 KECHAODA বাটন মোবাইল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে সংরক্ষন করে রেখেছিল।
উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।