ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শ্যুটার পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৩:০৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৩:০৬:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শ্যুটার পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শ্যুটার পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর হতে ১টি ওয়ান শ্যুটার পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর আড্ডা গামী পাকা রাস্তার উত্তর পাশে নিউ রফিক অটো রাইসমিলের পশ্চিম-উত্তর কোনায় আমগাছের ঝোঁপের ভিতর হতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

রোববার ((৮ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর হতে আড্ডা গামী পাকা রাস্তার পাশে আমগাছের ঝোঁপের ভিতর ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা সন্দেহ জনক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর রক্ষিত ২টি তলোয়ার, ১টি ভাঙ্গা কাঠের বাটসহ রামদা (প্রচলিত শব্দ), ১টি স্টিলের বাট সহ বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি কাঠের বাটসহ ডেগার, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তল, ২টি খালি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড কার্তুজ আলামত হিসাবে উদ্ধার করা হয়। 

র‌্যাব আরও জানায়, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্র সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে লুকিয়ে রেখেছিল।

উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু