চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর হতে ১টি ওয়ান শ্যুটার পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর আড্ডা গামী পাকা রাস্তার উত্তর পাশে নিউ রফিক অটো রাইসমিলের পশ্চিম-উত্তর কোনায় আমগাছের ঝোঁপের ভিতর হতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
রোববার ((৮ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর হতে আড্ডা গামী পাকা রাস্তার পাশে আমগাছের ঝোঁপের ভিতর ১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা সন্দেহ জনক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর রক্ষিত ২টি তলোয়ার, ১টি ভাঙ্গা কাঠের বাটসহ রামদা (প্রচলিত শব্দ), ১টি স্টিলের বাট সহ বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি কাঠের বাটসহ ডেগার, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তল, ২টি খালি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড কার্তুজ আলামত হিসাবে উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্র সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে লুকিয়ে রেখেছিল।
উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।