ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শবে বরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ অ্যাখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট দেশে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, বিজ্ঞানীদের সতর্কবার্তা বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি তানোরে শরীফ পুত্রের গণসংযোগ রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত লাইসেন্সহীন এই চাঁদাবাজি ব্যবসা বন্ধ করা হবে - জামায়াতপ্রার্থী সোহেল রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না- এযুদ্ধে আমরাই জয়ি হবো , ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কৃষ্ণপুরে ধানের শীষ বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক রাজশাহী-১ আসনে বিএনপি নেতাকর্মীদের বোধহয় চারঘাটে বিভিন্ন বাজারে গণসংযোগে ধানের শীষের প্রার্থী চাঁদের পক্ষে ভোটের মাঠে আইনজীবীরা আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে নির্বাচন ও গণভোট-এর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিতকরণে মতবিনিময় সভায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মরণে মতিহারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘ফল না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না’: ঠাকুরগাঁওয়ে ফখরুলের মেগা প্রতিশ্রুতি ও হুঁশিয়ারি

রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না- এযুদ্ধে আমরাই জয়ি হবো , ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১০:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১০:০৮:৩৬ অপরাহ্ন
রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না- এযুদ্ধে আমরাই জয়ি হবো , ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না- এযুদ্ধে আমরাই জয়ি হবো , ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ভোটটা দিবেন দেখবেন, কোন রকমের কারচুপি হচ্ছে কিনা। আপনার এলাকার আপনি সবাইকে চিনেন একাজটা নিখুত ভাবে করবেন। সবাইকে চিনে রাখতে হবে ভোট কেন্দ্রে কোন কারচুপি হচ্ছে কিনা। রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না। এযুদ্ধে আমরাই জয়ি হবো ইনশাল্লাহ।

বুধবার (৪ ফেব্রুয়াারি) মির্জা রুহুল আমিন মিলনায়তনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় উপরোক্ত কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পত্র-পত্রিকা-স্যোশাল মিডিয়ায় কিছুদিন ধরে দেখছি, একটি দল নারীদের হেয় করে নানা বাজে কথা বলছে। আপনারাই বলুন, যেখানে দেশের অর্ধেক মানুষ নারী, তারা আমাদের মা-বোন, তাদেরকে সম্মান করতে ইজ্জত দিতে যারা জানেনা তারা কিভাবে দেশ চালাবে !

প্রতিপক্ষ জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় কাজে বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে, আমরা নিছক সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটি দল আপনাদের সামনে এসেছে, এদেরকে আমরা আগে কখনো এভাবে দেখিনি। এখন তারা এসেছে রাজনীতি করতে, নির্বাচন করতে। নির্বাচন নিশ্চয়ই করবেন, রাজনীতি করার সবার অধিকার আছে কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না।

তিনি আরও বলেন, জামায়াত ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে। মা-বোনদেরকে ভুল বুঝাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে। এটা কোন মুসলমান বিশ্বাস করে না, মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারেনা। চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়।

তিনি বলেন বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকুরির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন আওয়ামীলীগ সরকার আমার উপর ১১৭ টি মিথ্যা মামলা দিয়েছিল, সাড়ে তিন বছর জেলে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছে। ২০ হাজার নেতাকর্মী খুন হয়েছে। নতুন সরকার সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক যেন ন্যায্য মূল্যে সার, বীজ, তেল ও কৃষি পণ্য ক্রয় করতে পারে। ১০ হাজার টাকা পযন্ত কৃষকের ঋণ মউকুফ করে দেওয়া হবে, নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নিবে সরকার, দেড় বছরে এক কোটি যুবকের চাকরির ব্যবস্যা করা-সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ওয়ার্ড বিএনপিসহ সাধারণ ভোটাররা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার