ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে শিক্ষক পেটানো ছাত্রদল নেতার ছাত্রত্ব স্থগিত পুঠিয়ায় মানহীন সেমাই ও বেকারি কারখানায় এসিল্যান্ড শিবু দাশ স্বামীর অসমাপ্ত স্বপ্ন পূরণে এগিয়ে: ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন রাসিকের ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী টুকটুকি বাবার আদর্শে মানুষের সেবায়: ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতি রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি
মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ

রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক:

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৮:২৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৮:২৫:০৪ অপরাহ্ন
রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান তার নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, দেশে শান্তি, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠন অপরিহার্য। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “জনগণের কল্যাণ এবং সংসদে সত্যের পক্ষে কথা বলতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব ও সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।

এছাড়া দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াত সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আ. মান্নান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি মুক্তাদিরসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন তিনি পাঁচুবাড়ি বাজার, নারায়ণপুর, বক্তিয়ারপুর, গুলালপাড়া, ভবানীপুর, আমগ্রাম ও স্রিধরপুরসহ বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন কামনা করেন। এ সময় রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তৃণমূল পর্যায়ে এই গণসংযোগের ফলে নির্বাচনী প্রচারণায় ব্যাপক গতি সঞ্চার হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক