মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ

রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক:

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৮:২৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৮:২৫:০৪ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মনজুর রহমান তার নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, দেশে শান্তি, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠন অপরিহার্য। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “জনগণের কল্যাণ এবং সংসদে সত্যের পক্ষে কথা বলতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব ও সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।

এছাড়া দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াত সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আ. মান্নান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি মুক্তাদিরসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন তিনি পাঁচুবাড়ি বাজার, নারায়ণপুর, বক্তিয়ারপুর, গুলালপাড়া, ভবানীপুর, আমগ্রাম ও স্রিধরপুরসহ বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন কামনা করেন। এ সময় রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, তৃণমূল পর্যায়ে এই গণসংযোগের ফলে নির্বাচনী প্রচারণায় ব্যাপক গতি সঞ্চার হয়েছে।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]