ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

ফ্যানের সঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৮:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৮:০৫:০৮ অপরাহ্ন
ফ্যানের সঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের তিন মাস না পেরোতেই পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তাহসিন আহমেদ ফারহা (১৭)। তিনি কলেজপাড়া এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী শামীম চৌধুরীর মেয়ে। প্রায় তিন মাস আগে আখাউড়া উপজেলার ধাতুর পহেলা গ্রামের আব্বাস মিয়ার ছেলে সখিন মিয়ার (২৪) সঙ্গে তার বিয়ে হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আয়ুব চৌধুরী মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার অভিযোগ করে জানান, বিয়ের পর থেকেই স্বামী সখিন মিয়া নানা অজুহাতে ফারহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ বিষয়ে একাধিকবার পারিবারিকভাবে জানানো হলেও কোনো পরিবর্তন হয়নি। এক পর্যায়ে গত ১৮ ফেব্রুয়ারি ফারহা বাবার বাড়িতে চলে আসেন।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শনিবার রাতে স্বামী সখিন মিয়া শ্বশুরবাড়িতে এলে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। এর পরদিন সকাল সাড়ে ১১টার দিকে ফারহার ছোট বোন তাকুয়া তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি মাকে জানায়।

নিহতের মা উম্মে হাবীবা রোমা বলেন, বিয়ে দেওয়ার পর থেকেই আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল। আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমি এই হত্যার বিচার চাই।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তানভীর জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক