ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

শফিকুর রহমানের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:৩৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:৩৬:২৫ অপরাহ্ন
শফিকুর রহমানের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল শফিকুর রহমানের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে 'আবমাননাকর' মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ গণমাধ্যমকে বলেন, একটি রাজনৈতিক দল নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে- এটি নতুন নয়, তাদের দীর্ঘদিনের নীতি। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাই এটি প্রমাণ করে।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে, অবমাননার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আর নারীরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

সমাবেশে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন, জামায়াত বারবার মিথ্যা ও নাটক করে নিজেদের সমর্থকদের ভুল ধারণায় ফেলছে। তাদের আমিরের এক্স আইডি হ্যাকের প্রমাণ দেখানোর দাবি ব্যর্থ হয়েছে। হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন হতো কিন্তু তারা নিজেরাই তা বদলেছে- এটাই প্রকাশ করে এটি একটি সাজানো নাটক। নারীদের ওপর অবমাননাকর মনোভাব জামায়াতের দীর্ঘদিনের নীতি। কর্মজীবী নারীদের সম্মান নস্যাৎ করার এই মনোভাব তাদের তৃণমূল পর্যায়ে সক্রিয়। নির্বাচন কমিশন এই ঘটনাটি যথাযথভাবে তদন্ত করুক। প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াতের আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা একমাত্র মুনাফিকি ছাড়া কোনো দায়িত্বই সফলভাবে পালন করতে পারেনি। অতীত থেকে তাদের কোনো শিক্ষা নেই বরং আরও নিকৃষ্ট ও ফ্যাসিস্ট হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন