ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে: জামায়াত আমীর

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১২:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১২:৫৪:১২ অপরাহ্ন
নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে: জামায়াত আমীর ছবি: সংগৃহীত
সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা ১২ তারিখ প্রথম ভোট হিসেবে গণভোটে হ্যাঁ দেবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী জেলার পাইলট স্কুলে মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। 

ডা. শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পরপরই ভারতীয় ঢলের বন্যায় যখন বিপর্যস্ত  ফেনী-নোয়াখালী, তখন সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিল জামায়াত। আশ্বস্ত করেন, মানবতার প্রশ্নে সব জনপদের মানুষের পাশে এভাবেই দাঁড়াবে তার দল। বন্যা সঙ্কটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধানে উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। সরকার গঠন করলে ফেনীর মানুষ আশাহত হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না। একজন রিকশা চালকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে সেই বাংলাদেশ গড়বে জামায়াত। কওমি মাদ্রাসা দেশের কলিজা-উল্লেখ করে আলেমদের সঙ্গে নিয়েই জামায়াতে ইসলামী দেশ গড়বে বলে জানান ডা. শফিকুর রহমান। 

ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভা শুক্রবার সকাল থেকে শুরু হয়। সকাল ৮টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তার আগমন উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ জনসভাস্থলে  উপস্থিত হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ