ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে জামায়াত প্রার্থীর গণসংযোগ

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১১:১৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১১:১৭:০৫ অপরাহ্ন
তানোরে জামায়াত প্রার্থীর গণসংযোগ তানোরে জামায়াত প্রার্থীর গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন-৫২, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বংপুর, চৈৎপুর, বিল্লিসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মোড় ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান তানোর-গোদাগাড়ী উপজেলাসহ দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এবং গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানের জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।

একইদিন বিকেলে তিনি কলমা মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, "দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো।

জনসভায় উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, জামায়াত নেতা ও ইউপি সদস্য সেকেন্দার আলী, ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি রমজান আলী, উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা দর্শনাথ দাসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার