ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে নকল লেবেলযুক্ত ওষুধ মজুদ ও বাজারজাতের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১০:৩৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১০:৩৫:২৬ অপরাহ্ন
নগরীতে নকল লেবেলযুক্ত ওষুধ মজুদ ও বাজারজাতের অভিযোগে যুবক গ্রেফতার নগরীতে নকল লেবেলযুক্ত ওষুধ মজুদ ও বাজারজাতের অভিযোগে যুবক গ্রেফতার
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নকল লেবেল ও কোম্পানির প্রভাবিত লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুদ ও বাজারজাতের অভিযোগে পবা থানার বড়গাছী গ্রামের মোঃ আরিফ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরদিকে তার সাথে আরও ৩৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকার তথ্য প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে মোঃ আরিফ আলীকে আটক করা হয়।

অভিযানকালে ডিবি পুলিশ তার কাছ থেকে ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (যাতে Emistat 8mg/4ml লেখা লেবেল লেগে ছিল), ২০৩টি কোনো লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (লেবেল NEOPENEM Injection Meropenem USP ১ম), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি) এবং ৫০টি নকল লেবেল (যার ওপর Oricef, Ceftriaxone USP ১ম IV লেখা ছিল) অন্তর্ভুক্ত রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার গ্রেফতার মোঃ আরিফ আলীর  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ