ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৫৭:২০ অপরাহ্ন
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত
শেরপুরে ‘জামায়াত নেতাকে হত্যা, নারীদের ওপর হামলা ও দেশব্যাপী নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপিকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির নির্বাচনী জনসমাবেশে অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে লাল কার্ড প্রদর্শনের আয়োজন করেন তারা। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় রাজশাহী বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, রাজনীতিতে বিএনপি একের পর এক ফাউল করেই যাচ্ছে। তারা বিরোধী দল ও নারীদের ওপর হামলা চালাচ্ছে, এমনকি নির্বাচনকে ঘিরে প্রথম খুনের ঘটনাও ঘটিয়েছে। এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে আজ আমরা তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের লাল কার্ড দেখাতে এখানে এসেছি।

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড তা নষ্ট করেছে। বিদেশে অবস্থানরত দলের শীর্ষ নেতার ‘নতুন পরিকল্পনা’র ঘোষণার বিপরীতে দেশে পুরনো সহিংস রাজনৈতিক চর্চাই চলমান রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্বাচনকে সহিংসতামুক্ত ও নিরাপদ করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক