ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময় বিতর্কের খেসারত দিতে হয়েছিল বাবাকেও! ছয় বছর পরে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রিয়া? বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প

সোনার ভরি এখন ২ লাখ ৮৬ হাজার টাকা

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৩৫:০২ অপরাহ্ন
সোনার ভরি এখন ২ লাখ ৮৬ হাজার টাকা ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দর নির্ধারণের মাধ্যমে দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

আগেরদিন বুধবার ভরিতে ২২ ক্যারেটের সোনার দাম বাড়ানো হয় ৭ হাজার ৩৪৮ টাকা। এতে দাম ওঠে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায়। তার আগেরদিন ভরিতে বেড়েছিল ৫ হাজার ২৪৯ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। 

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৮১৬ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৮ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও সোনার দাম ইতিহাস গড়েছে। বুধবারের তথ্যানুযায়ী, প্রথমবারের মতো আউন্সপ্রতি ৫ হাজার ৩০০ ডলারের সীমা ছাড়িয়েছে সোনার দাম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা