ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলে বিদ্যুতের লোডশেডিংয়ে কৃষি ও জনজীবনে ভোগান্তি

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫৯:১১ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চলে বিদ্যুতের লোডশেডিংয়ে কৃষি ও জনজীবনে ভোগান্তি ফাইল ফটো
রাজশাহী বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলে সুস্ক মৌসুম শুরু হবার আগেই বিদ্যুতের লোডশেডিং হঠাৎ তীব্রভাবে বেড়ে গেছে। যার কারণে কৃষি সেচ, জনজীবন, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে ব্যাপক দুর্ভোগ তৈরি হচ্ছে। জনজীবনে এই বিপর্যয় চলছে দিনরাত সমান তালে, কখনো এক ঘন্টা, কখনো দুই ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ যায়-আসে।

এই লোডশেডিং বিশেষভাবে গ্রামাঞ্চলে আরও তীব্র হওয়ায় কৃষক ও ব্যবসায়ীদের ক্ষোভ দেখা দিয়েছে।

বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে প্রতিদিন কমপক্ষে ৮/১০ বার eviload shedding হচ্ছে, বিশেষত তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা ও দুর্গাপুর এলাকায়।

রাত ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে শিক্ষার্থী ও অফিসপেশাজীবীরা ঘন্টা ব্যয় করছেন, ফটোকপি, কম্পিউটারসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, জেলায় প্রতিদিন প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকা সত্তে¡ও সরবরাহ হচ্ছে মাত্র ৫০/৫২ মেগাওয়াট। ফলে প্রতিদিন ৭/১০ মেগাওয়াট ঘাটতি থাকছে, বিশেষত গ্রামাঞ্চলে লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে।

পল্লী বিদ্যুতের লাইম্যানদের মতে, রামপালের একটি বিদ্যুৎ ইউনিট অকেজো হওয়া এবং কয়লার সংকটে কারণে উৎপাদন কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা ও দুর্গাপুর-সহ বরেন্দ্র অঞ্চলের গ্রাম এলাকাগুলোতে লোডশেডিং সবচেয়ে বেশি।

হাজার হাজার কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও ঘরোয়া ব্যবহারকারীর জীবনযাত্রায় প্রভাব পড়ছে।

কৃষিক্ষেত্রে সেচ ব্যাহত হওয়ায় রবি মৌসুমে বোরো, আলু, পেয়াজ, ভুট্টা ও রসুনসহ অন্যান্য ফসলের পানির প্রয়োজন সময়মতো পূরণ হচ্ছে না।

তানোরের মুন্ডুমালার আলু চাষী জয়নাল বলেন, ৩০ বিঘা জমিতে সেচ দিতে গিয়ে সারাদিন বিদ্যুৎ না থাকায় শ্রমিকদের বেতনেও লোকসান হয়েছে।

মুন্ডুমালা বাজারের ব্যবসায়ী জিয়াউর রহমান তুহিন বলেন, লোডশেডিংয়ের কারণে ব্যবসা কমে যাচ্ছে, ত্বরিত সমাধান চাই।

গত সোমবার থেকে নগরীসহ গ্রামাঞ্চলে সকাল থেকে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বারংবার বিদ্যুত চলে আসা-যাওয়া ঘটছে।

রবি ফসলের ভরা মৌসুমে সময়ে সেচ না পেলে ফসলের উৎপাদন কমে যেতে পারে, তাই উদ্বিগ্ন কৃষকেরা।

জানা যায়, দৈনিক চাহিদা ৬০ মেগাওয়াট, প্রাপ্তি বিদ্যুৎ ৫০/৫২ মেগাওয়াট, ঘাটতি ১০ মেগাওয়াট। ফলে গ্রামাঞ্চলে নিয়মিত লোডশেডিং নিত্য দিনের ঘটনা।

এ ব্যপারে জানতে চাইলে তানোর পল্লি-বিদ্যুৎ অফিসের এজিএম তানভীর রহমান বলেন, তানোরে প্রতিদিন ১৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। সেখানে আমরা পাই ৮/১০ মেগাওয়াট। ঘাটতি থাকে গড়ে ৫/৭ মেগাওয়াট। তিনি আরও বলেন একই অবস্থা উপজেলার গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা ও দুর্গাপুর এলাকায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩