ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন

হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জীয়ারত করলেন তারেক রহমান

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫৫:০১ অপরাহ্ন
হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জীয়ারত করলেন তারেক রহমান হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জীয়ারত করলেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি জনসভায় যোগ দিতে দলের চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগে পৌঁছেছেন এবং বিভিন্ন কর্মসূচি শেষ ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সভাস্থলে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় ঢাকা থেকে বিমানে করে রাজশাহীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ স্বাগত জানান।

রাজশাহী পৌঁছার পর নগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জীয়ারত করেন তিনি। পরে দুপুর ২টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন।

এ জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সদস্য অংশ নিয়েছেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত ১৩ জন সংসদ সদস্য প্রার্থীর পরিচিতি করিয়ে দেবেন, দলের রাজনীতিক কার্যক্রম ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরবেন।

রাত পর্যন্ত রাজশাহী অবস্থান করবেন তারেক রহমান। এরপর সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পথে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠে একটি জনসভায় ভাষণ দেবেন, যেখানে নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন।

এরপর সন্ধ্যায় তিনি নিজের নির্বাচনী এলাকা বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। রাতের দিকে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জীয়রত করবেন এবং এরপর রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত একটি জনসভায় যোগ দেবেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান। এরপর শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নেয়ার পর রাতে ঢাকায় ফিরে যাবেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫