ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

ঠাকুরগাঁওয়ের ১টি ইউনিয়নে ৯জন মানুষকে গুলি করে মেরেছে: নির্বাচনি পথসভায় মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৩:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৩:৩৫:২৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের ১টি ইউনিয়নে ৯জন মানুষকে গুলি করে মেরেছে: নির্বাচনি পথসভায় মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের ১টি ইউনিয়নে ৯জন মানুষকে গুলি করে মেরেছে: নির্বাচনি পথসভায় মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিচারণ করে বলেন, “২০০১ সালের নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকা দিয়ে মালা বানিয়ে আমাকে দিয়ে ছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি ভুলিনি। আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। এবার একটি সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে কালিতলা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরো বলেন, ১৫-১৬ বছর আমরা আপনাদের সামনে আসতে পারি নাই তখন যে সরকার ছিল সে ছিলো একজন জুলুমবাজ সরকার । আমাদের শুধু তাড়িয়ে নিয়ে বেড়াত,আমর বিরুদ্ধে ১১৭টা মামলা দিয়েছিল। ঢাকায় পৌরসভায় যে ময়লার গাড়ীটি ছিল সেটি নাকি আমি পুড়িয়ে দিয়েছি। ঠাকুরগাঁও জেলায় ৭০টি মিথ্যা মামলায় সাড়ে ৭হাজার আসামি ছিল। গড়েয়া ইউনিয়নে ৯জন মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। মিথ্যা মামলায় পুলিশ আমাদের লোকজনদের তাড়িয়ে নিয়ে বেড়াত। প্রচন্ড শীতে কেউ গাছে উঠে থাকত,কেউ ধান ক্ষেতে লুকিয়ে থাকতো।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করতাম,কথা বলার সংগ্রাম করতাম। সারা দেশে ৬০লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছিল। “আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে। আমাকে ধানের শীষে ভোট দিলে আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারব। আমি কাজ করা মানুষ।”

তিনি আরও বলেন, “আমরা ভিক্ষা নিয়ে বাঁচতে চাই না, আমরা কাজ করে বাঁচতে চাই। ঠাকুরগাঁওয়ে অনেক উন্নয়ন করতে হবে। আমাদের মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”
চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে,মিলনপুর,আরাজি চন্ডিপুর পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার