ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি মিজান ও মামুন গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১১:০৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১১:০৪:০৪ অপরাহ্ন
র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি মিজান ও মামুন গ্রেফতার র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি মিজান ও মামুন গ্রেফতার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ মিজান (৫৩) ও সহযোগী পলাতক আসামি মোঃ মামুন (৩৮)কে র‌্যাব-৭, চট্টগ্রাম পৃথক অভিযানে গ্রেফতার করেছে।

র‌্যাব-৭ সূত্রে জানায়, উভয় আসামিকে চট্টগ্রাম মহানগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আটক করা হয়েছে; এরপর তাদেরকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রেফতার অভিযানের সময় বন্দুকধারী দুষ্কৃতিকারীদের হামলায় চার জন র‍্যাব সদস্য গুরুতর আহত হন; চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন র‌্যাব সদস্য মৃত্যুবরণ করেন। এই নৃশংস হামলার ঘটনায় এলাকাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম ওই ঘটনার পর ২২ জানুয়ারি সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন (মামলা নং-২৪; ধারাসমূহ: ৩০২/৩০৭/৩৮৬/৩৩৩/৩৩৪/৩২৫/২২৪/২২৫/৩৪২/৪২৭/৩৬৪/৩৩২/৩৫৩/৩৪, পেনাল কোড-১৮৬০)।

২৫ জানুয়ারি ২০২৬: র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, প্রধান পলাতক আসামি মোঃ মিজান চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অবস্থান করছে। র‌্যাবের একটি টিম ১৭:৫৫ ঘটিকায় খুলশীর ইস্পাহানি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোমবার ২৬ জানুয়ারি অপর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক আসামি মোঃ মামুন বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অবস্থান করছে। র‌্যাবের অন্য একটি দল ভোর  সোয়া ৫টায় অভিযান করে তাকে আটক করে।

মোঃ মিজান, পিতা: শাহজাহান মোল্লা, প্রকাশ দেলোয়ার হোসেন; বাড়ি: নরুমপুর, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুর।
মোঃ মামুন, পিতা: (মৃত) বোরহান উদ্দিন; বাড়ি: কালাভানিয়া, থানা সন্দীপ, জেলা চট্টগ্রাম।

গ্রেফতারকৃত মিজান ও মামুনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫