ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:৩২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৮:৩২:৪৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান পরিদর্শন
আগামী ২৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বৃহৎ সমাবেশের স্থান পরিদর্শন করেছেন রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুর ১২টায় ময়দানে সার্বক্ষণিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম পরিচালনা ও ভিআইপি প্রবেশ পথ-সহ অন্যান্য বিষয়ের সার্বিক তত্ত্বাবধান করেন দলের নেতা-কর্মীরা।

পরিদর্শনে নেতৃত্ব দেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।

এ সময় অংশ নেন সাবেক রাসিক ১২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেন দিলদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু এবং রাজশাহী মহানগর যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ২৯ জানুয়ারি জাতীয় নেতার আগমনকে সফল ও নিরাপদভাবে অনুষ্ঠানে পরিণত করতে সকল অঙ্গসংগঠন এবং কর্মী-সমর্থকের সমন্বয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যাশা করি রাজশাহীসহ বৃহত্তর সমাজের শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, সমাবেশের জন্য ময়দান, সাউন্ড, আলোকসজ্জা ও নিরাপত্তা সংক্রান্ত সকল প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে এসেছে। প্রত্যাশা করি এটি একটি শান্তিপূর্ণ, গণমুখী ও ঐতিহাসিক সমাবেশ হবে।

সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, সমাবেশটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি দেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে বিবেচিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে আছি।

তিনি আরও বলেন যুবসমাজের কাছে এটি একটি উজ্জীবনমূলক সমাবেশ হবে। আমাদের লক্ষ্য প্রস্তুতিকে সর্বোচ্চ রেখে সকলকে একটি শৃঙ্খলাবদ্ধ ও সফল অনুষ্ঠানে অংশগ্রহণে অনুপ্রাণিত করা।

এ ব্যাপরে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বলেন, জনসমাগম ও নিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে পর্যাপ্ত পুলিশ, সিভিল সাপোর্ট ও স্বেচ্ছাসেবক টিম মোতায়েন করা হয়েছে এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যকর পরিবেশে অংশগ্রহণ নিশ্চিতের জন্য বিভিন্ন প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের