ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রাজশাহীতে ভারতীয় ভিসা প্রতারণায় যুবক আটক

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৬:৪২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৬:৪২:৪২ অপরাহ্ন
রাজশাহীতে ভারতীয় ভিসা প্রতারণায় যুবক আটক রাজশাহীতে ভারতীয় ভিসা প্রতারণায় যুবক আটক
রাজশাহী মহানগরীতে ভারতীয় ভিসা প্রার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে মেহেদি হাসান রনি (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন )বেলা ১১টার দিকে মহানগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ‘তাসনিয়া ট্রাভেলস বিডি’ নামের একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার মুর্শিদপুর গ্রামের বাসিন্দা নিমাই প্রামাণিক চিকিৎসার জন্য ভারতীয় ভিসা নিতে এক মাস আগে তাসনিয়া ট্রাভেলস বিডির সঙ্গে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটির মালিক রিপন ভিসার আবেদন সম্পন্ন করার কথা বলে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা না পাওয়ায় নিমাই প্রামাণিক রাজশাহীতে ভারতীয় ভিসা অফিসে উপস্থিত হয়ে অভিযোগ জানান।

ভিসা অফিসের কর্মকর্তারা বিষয়টি পুলিশকে অবগত করলে, পুলিশ তাৎক্ষণিকভাবে তাসনিয়া ট্রাভেলস বিডি কার্যালয়ে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক রিপন পালিয়ে গেলেও তার সহযোগী রনিকে আটক করা হয়।

শিরোইল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মামুন জানান, প্রতারণার শিকার নিমাই প্রামাণিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ ঘটনার পর রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার সংবাদমাধ্যমকে জানান, “আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ভিসা প্রদান করে থাকি। দুঃখজনকভাবে কিছু অসাধু ব্যক্তি আবেদনকারীদের প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। আমরা এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে সব সময় সচেষ্ট এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ভিসা প্রার্থীদের প্রতি আমাদের আহ্বান, যেন তারা কোনো দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি ভিসা অফিসের সহায়তা নেন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি