ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

বায়ার্ন থেকে বার্সেলোনা, জমে উঠেছে শেষ ষোলোর লড়াই

  • আপলোড সময় : ২২-০১-২০২৬ ০১:৪৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৬ ০১:৪৩:৩৯ অপরাহ্ন
বায়ার্ন থেকে বার্সেলোনা, জমে উঠেছে শেষ ষোলোর লড়াই বার্সেলোনা। ছবি: সংগৃহীত
ইউরোপের ময়দানে আর ভুলের জায়গা নেই। লিগ পর্ব যত শেষের দিকে যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে হিসেব। চলতি রাউন্ডে সেই চাপেই নিজেদের সেরাটা উজাড় করে দিল ইউরোপের হেভিওয়েটরা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল —তিন বড় শক্তিই জয়ের পথে ফিরল। নকআউটের দৌড়ে নতুন করে জমে উঠল শেষ ষোলোয় ওঠার লড়াই।

এই মুহূর্তে কেউ সরাসরি স্লট নিশ্চিত করছে, কেউ প্লে-অফের টিকিট পাকাপাকি করছে, আবার কারও ইউরোপ সফর থেমে যাচ্ছে এখানেই। এক কথায়, চ্যাম্পিয়ন্স লিগ এখন পুরোদস্তুর হিসেবের খেলায় ঢুকে পড়েছে।

ঠান্ডা আবহাওয়া, কঠিন মাঠ—সব মিলিয়ে ম্যাচ সহজ ছিল না। তবু বার্সেলোনা স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে চরিত্র দেখাল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও দাপটের সঙ্গে ঘুরে দাঁড়াল হান্সি ফ্লিকের দল।

এই ম্যাচের নায়ক ফার্মিন লোপেজ। প্রথমার্ধেই দু’টি গোল করে ম্যাচের রাশ বার্সার হাতে তুলে দেন তিনি। যদিও বিরতির আগে আত্মঘাতী গোলে সমতা ফেরায় স্লাভিয়া। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন দানি ওলমো। দূরপাল্লার দুর্দান্ত শটে আবার লিড ফেরান তিনি। এরপর মার্কাস র‌্যাশফোর্ডের বানানো সুযোগ থেকে গোল করে কাজ শেষ করেন লেওয়ানডস্কি। এই জয়ের সুবাদে বার্সেলোনা উঠে এল নবম স্থানে। শেষ ম্যাচ জিতলে সরাসরি টপ-এইটে ঢোকার সুযোগ থাকবে।

চেনা দাপট না থাকলেও কাজের কাজটা সেরে ফেলেছে বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিরুদ্ধে ২–০ জয়ে শেষ ষোলো কার্যত নিশ্চিত করল জার্মান জায়ান্টরা। এই ম্যাচেও ভরসার নাম হ্যারি কেন। বিরতির পরপরই দু’টি গোল করে লড়াইয়ের রাশ নিজেদের দিকে টেনে নেন। কিম মিন-জায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও নিয়ন্ত্রণ হারায়নি বায়ার্ন। এমনকি পেনাল্টি মিস করেও সমস্যায় পড়তে হয়নি। এই জয় বায়ার্নকে প্লে-অফের ঝামেলা থেকে অনেকটাই দূরে রাখল।

অ্যাওয়ে ম্যাচ, তবু নিঃসন্দেহে দাপুটে পারফরম্যান্স। লিভারপুল মার্সেইকে ৩–০ হারিয়ে টপ-এইটের পথে আরও এক ধাপ এগোল। ম্যাচের সুর বেঁধে দেন ডোমিনিক সোবোস্লাই। বিরতির ঠিক আগে ফ্রি-কিক থেকে গোল। দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সামলেও ডিফ্লেকশনে লিড বাড়ে। নায়ক জেরেমি ফ্রিমপং। শেষদিকে কোডি গাকপো গোল করে ম্যাচে ইতি টানেন। মহম্মদ সালাহ শুরু থেকেই খেললেও, ম্যাচের নিয়ন্ত্রক ছিলেন মাঝমাঠের যোদ্ধারা।

এই রাউন্ডের পর ছবিটা অনেকটাই পরিষ্কার।

সরাসরি শেষ ষোলো নিশ্চিত

– আর্সেনাল 

– বায়ার্ন মিউনিখ

অন্তত প্লে-অফ নিশ্চিত
রিয়াল মাদ্রিদ, লিভারপুল, টটেনহ্যাম, পিএসজি, নিউক্যাসল, চেলসি, বার্সেলোনা, স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ, আটালান্টা, ইন্টার, জুভেন্টাস

বিদায় নিশ্চিত
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল, কাইরাট আলমাটি 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার