ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

'কিং' শাহরুখেকে সবার সামনে 'কাকু' বলে ডাক তুরস্ক অভিনেত্রীর!

  • আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৯:২৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৯:২৯:২৮ অপরাহ্ন
'কিং' শাহরুখেকে সবার সামনে 'কাকু' বলে ডাক তুরস্ক অভিনেত্রীর! ছবি: সংগৃহীত
বলিউডের 'কিং' শাহরুখ খান। অনুরাগীদের কাছে তাঁর বয়স কেবলই একটি সংখ্যা। শুধু একজন সুপারস্টার নন, একটা গোটা প্রজন্মের কাছে তিনি প্রেমেরই অন্য নাম। সেই শাহরুখ খানকেই নাকি ‘কাকু’ বলে সম্বোধন করা হয়েছে! তাও আবার দেশের বাইরে, বিদেশের মাটিতে। কী এমন ঘটল, যে কারণে বাদশাকে ঘিরে এই অস্বস্তিকর বিতর্ক?

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান। সেই মঞ্চেই তাঁর সঙ্গে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলকে। দু’জনের একসঙ্গে উপস্থিতির মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। ঠিক সেই সময়েই দর্শকাসনে বসে নিজের মোবাইলে মঞ্চের দৃশ্য রেকর্ড করছিলেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরচেল। সেই দৃশ্য আবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধরে নেন, বিদেশের মাটিতেও শাহরুখ খানের জনপ্রিয়তা যে অটুট, তারই প্রমাণ এই ভিডিও। দর্শকাসনে বসে যিনি ভিডিও করছিলেন, তিনিও নাকি কিং খানের একনিষ্ঠ ভক্ত, এমনটাই দাবি করেন নেটিজেনদের একাংশ।

তবে এই ‘ভ্রান্তিবিলাসে’ নিজেই জল ঢালেন হান্দে এরচেল। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তুরস্কের অভিনেত্রী স্পষ্ট করে জানান, তিনি আদৌ শাহরুখ খানের ভক্ত নন। শুধু তাই নয়, তাঁকে তিনি চিনতেনও না। হান্দের দাবি, মঞ্চে উপস্থিত আমিনা খলিল তাঁর ঘনিষ্ঠ বন্ধু, আর তাকেই ক্যামেরাবন্দি করছিলেন তিনি। এর বেশি কিছু নয়। তবে পরেই একটি পোস্টে পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি এমন কিছু বলেননি। এটা একটি ফেক পোস্ট।

এই পোস্টেই হান্দে লেখেন একটি বিতর্কিত লাইন, ‘কে এই কাকুটা?’ আর সেই মন্তব্য ঘিরেই তোলপাড় হয়ে যায় নেটদুনিয়া। কিং খানের প্রতি এমন সম্বোধন মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। তুরস্কের অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। কেউ প্রশ্ন তোলেন, ‘না চিনেই কাকু বলছেন? জানেন উনি কে?’ আবার কারও কটাক্ষ, ‘ওনার জায়গায় পৌঁছাতে আপনার সাত জন্ম লাগবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক