ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

২৬ ফেব্রুয়ারিই কি বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রশ্মিকা?

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৯:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৯:২৮:৩১ অপরাহ্ন
২৬ ফেব্রুয়ারিই কি বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রশ্মিকা? ২৬ ফেব্রুয়ারিই কি বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রশ্মিকা?
দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল বহুদিনের। গত বছর অক্টোবরেই বিজয়ের টিম তাঁদের বাগদানের খবর নিশ্চিত করেছিল। এরপর থেকেই শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় জুটির । বহু দিনের জল্পনার মাঝেই অবশেষে মুখ খুললেন রশ্মিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে সরাসরি জিজ্ঞেস করা হয়, বিয়ের তারিখ ও উদয়পুরের ভেন্যু কি সত্যিই ঠিক হয়েছে? রশ্মিকার উত্তর, “এই গুজব তো চার বছর ধরে চলছে! সবাই একই প্রশ্ন করছে।” ভক্তদের অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি এবার বিয়ের কথা স্বীকার করবেন। কিন্তু অভিনেত্রী আরও একবার পরিষ্কার করে জানিয়ে দেন, “যখন বলার সময় হবে, তখন আমরা নিজেরাই বলব। এখনই কিছু প্রকাশ্যেই বলছি না।” মজার ছলে তিনি আরও বলেন, ক্যামেরার বাইরে চাইলে কথা বলতে পারেন, কিন্তু সামনে নয়। যদিও রশ্মিকার এই উত্তরে বিয়ের জল্পনা সত্যি বলে মনে করছেন অনেকেই।

সম্পর্ক নিয়ে মুখে কুলুপ, কিন্তু একসঙ্গে দেখা মিলছে বারবার

২০২৫ সালের অক্টোবর মাসে তাঁদের আংটি বদলের খবর প্রকাশ্যে আসে। তার পর থেকেই রশ্মিকা ও বিজয় দুজনকেই আঙুলে আংটি পরতে দেখা গেছে। তবে প্রকাশ্যে তাঁরা এখনও কিছু স্বীকার করেননি। গত নভেম্বর মাসে ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সাকসেস ইভেন্টে বিজয়কে রশ্মিকার হাতের উপর আলতো করে চুমু খেতেও দেখা যায়, যা ঘিরে জল্পনা আরও বাড়ে।

এছাড়া নিউইয়র্কে ৪৩তম 'ইন্ডিয়া ডে প্যারেডে' তাঁরা একসঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। ‘ভারত বিয়ন্ড বর্ডার্স’ নামে একটি ইভেন্টেও যুগলকে এক ফ্রেমে দেখা গিয়েছিল। বর্ষবরণের ছুটিতে তাঁরা একসঙ্গে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন।

২৬ ফেব্রুয়ারিতেই কি বিয়ে? যা বলছে সূত্র

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উদয়পুরের এক ঐতিহ্যবাহী প্রাসাদে আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের দিন চূড়ান্ত হয়েছে (Rashmika Vijay Udaipur wedding)। বাগদানের মতোই বিয়েটাও হবে ছোট পরিসরে, পরিবারের লোকজন ও কিছু ঘনিষ্ঠ বন্ধুকে নিয়েই। হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা রিসেপশন হবে কি না, তা এখনও জানা যায়নি।

কাজ নিয়েও সমান ব্যস্ত দুই তারকা

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯-এ ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন রশ্মিকা-বিজয়। গত বছর ‘ছাভা’, ‘সিকন্দর’, ‘কুবেরা’, ‘থাম্মা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’–এর মতো একাধিক সিনেমায় দেখা গেছে রশ্মিকাকে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ককটেল ২’ এবং ‘মাইসা’-তে। অন্যদিকে, বিজয় গত বছর ‘কিংডম’-এ অভিনয় করেছেন এবং সামনে তাঁর ‘রাউডি জনর্ধন’ মুক্তি পাবে। এছাড়াও অভিনেতার ঝুলিতে আরও একটি সিনেমা রয়েছে যার নাম এখনও ঠিক করা হয়নি। তবে তারকাদের সিনেমার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের উৎসাহ বেশি, একথা বলাই বাহুল্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ