ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

কক্সবাজারে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, ১১ জন আটক

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৯:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৯:১৫:১৭ অপরাহ্ন
কক্সবাজারে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, ১১ জন আটক কক্সবাজারে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, ১১ জন আটক
কক্সবাজারের টেকনাফ উপকূলের সাগর থেকে মিয়ানমারে পাচারের চেষ্টা করা ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে একটি ট্রলারসহ পাচারচক্রের ১১ জন সদস্যকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সাগর এলাকায় একটি মাছ ধরার ট্রলারের চলাচল সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ডের টহল দল ট্রলারটিকে থামার নির্দেশ দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে।

পরিস্থিতি আঁচ করতে পেরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া চালান এবং কিছু সময়ের মধ্যেই ট্রলারটি আটক করতে সক্ষম হন। পরে তল্লাশিতে ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৩৭ হাজার টাকা। আটক ব্যক্তিরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জব্দ করা সিমেন্ট ও ট্রলারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক