ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট- সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট- সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট- সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখাসহ নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস; চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান; মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া; স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ; সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় এবং মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোটে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও ফেয়ার নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হলেও আমরা তা দৃঢ়ভাবে গ্রহণ করেছি।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটই আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা। এ লক্ষ্য অর্জনে প্রশাসনকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে সেনাবাহিনীসহ মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ