ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রুকু থেকে ওঠার পর যে দোয়া পড়বেন

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:৫৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:৫৭:১৩ অপরাহ্ন
রুকু থেকে ওঠার পর যে দোয়া পড়বেন ছবি: সংগৃহীত
নামাজের ভেতরের ছয়টি ফরজ কাজের মধ্যে রুকু অন্যতম। ভুল করে বা ইচ্ছাকৃত রুকু ছেড়ে দিলে নামাজ হবে না, সাহু সিজদা দিলেও নয়। ওই নামাজ আবার নতুন করে পড়তে হবে। রুকুতে কমপক্ষে তিনবার তাসবিহ পড়া সুন্নত, পাঁচবার বা সাতবারও পড়া যায়। ইচ্ছা করে তিনবারের কম পড়া অনুচিত।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যখন রুকু করে তখন সে যেন তিনবার ‘সুবাহানা রাবিবয়াল আযীম’ (আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি) বলে এবং যখন সিজদা করে তখন যেন তিনবার ‘সুবহানা রাবিবয়াল আ’লা’ (আমি আমার সুউচ্চ-মহান রবের পবিত্রতা বর্ণনা করছি) বলে। যখন সে এভাবে তিনবার করে তাসবিহ পড়বে, তখন তার রুকু ও সিজদা পূর্ণ হবে। আর এটি হল তাসবিহ আদায়ের সর্বনিম্ন পরিমাণ। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)

রুকু থেকে উঠে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে ওঠার সময় পড়তে হয়, ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ (সে আল্লাহ শুনেছেন যার প্রশংসা করা হয়েছে।)। রুকু থেকে উঠে দাঁড়িয়ে পড়তে হয়, ‘রাব্বানা লাকাল হামদ’ (হে আমাদের রব আপনার জন্য সব প্রশংসা)। জামাতে নামাজের সময় ইমাম রুকু থেকে ওঠার সময় শুধু বলবেন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ আর মুক্তাদি শুধু ‘রাব্বানা লাকাল হামদ’ বলবেন। এটা নামাজের সাধারণ নিয়ম।

এ ছাড়া নবীজি (সা.) মাঝে মাঝে রুকু থেকে দাঁড়িয়ে এ দোয়াটিও পড়তেন,

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاءِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الْوَسَخِ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকাল হামদু মিলআস সামায়ি ওয়ামিল আল আরযি ওয়ামিলুআ মা শিতা মিন শাইয়িন বা’দু, আল্লাহুম্মা তাহহিরনী বিস্‌সালজি ওয়াল বারাদ ওয়াল মায়িল বারিদি, আল্লাহুম্মা তাহহিরনী মিনায্‌ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আব্‌ইয়াযু মিনাল ওয়াসাখ।

অর্থ: হে আল্লাহ! আপনার জন্য ওই পরিমাণ প্রশংসা যা আসমান ও জমিনকে পরিপূর্ণ করে দেয়। আর এর পরে যা পূর্ণ করা আপনার ইচ্ছা তা পূর্ণ করে। হে আল্লাহ! আমাকে বরফ, কুয়াশা ও ঠাণ্ডা পানি দিয়ে পাকপবিত্র করে দিন। হে আল্লাহ! সাদা কাপড় যেভাবে ময়লা থেকে পরিষ্কার হয়ে ধবধবে সাদা হয়ে যায়, আমাকেও সেভাবে যাবতীয় গুনাহ থেকে পবিত্র করে দিন। (সহিহ মুসলিম: ৯৫৬)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি