ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

‘অযোধ্যায় পরে যাওয়ার শাড়ি দিতে চাননি,মাসাবাকে কটাক্ষ কঙ্গনার

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:৫২:৪৪ অপরাহ্ন
‘অযোধ্যায় পরে যাওয়ার শাড়ি দিতে চাননি,মাসাবাকে কটাক্ষ কঙ্গনার ছবি: সংগৃহীত
এ বার কঙ্গনা রনৌতের নিশানায় মাসাবা গুপ্ত। অভিনেত্রী নীনা গুপ্তের মেয়ে, এই পোশাকশিল্পীকে নিয়ে এক ব়ড় অভিযোগ করেছেন অভিনেত্রী তথা সাংসদ। মাসাবা নাকি চাননি, তাঁর তৈরি করা শাড়ি পরে কঙ্গনা অযোধ্যায় যান।

সেই সময়ে ‘তেজস’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন কঙ্গনা। এই ছবির প্রযোজকেরা পোশাকশিল্পী হিসেবে নিযুক্ত করেছিলেন মাসাবাকে। কঙ্গনার দাবি, এর মাঝেই অযোধ্যা যাওয়ার প্রসঙ্গ এলে মাসাবা নাকি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এই ঘটনায় আঘাত পেয়েছিলেন কঙ্গনা। তাঁর কথায়, “পোশাকশিল্পীরা সাধারণত খুশি হন, যখন তাঁদের তৈরি করা পোশাক পরে তারকাদের দেখা যায়।” কঙ্গনার আরও দাবি, মাসাবার তৈরি করা শাড়ি পরে অযোধ্যা গিয়েছিলেন তিনি। কিন্তু সেই ছবিগুলি নিজের সমাজমাধ্যমে শেয়ার করেননি মাসাবা।

কঙ্গনা বলেছেন, “ওই ছবিগুলি নেটপাড়ায় ছেয়ে গিয়েছিল। কিন্তু উনি (মাসাবা) কেন এই ছবিগুলি শেয়ার করলেন না এবং স্টাইলিস্ট কেন ওঁকে ট্যাগ করলেন না, বলতে পারবেন?” কঙ্গনার বক্তব্য, অযোধ্যার রামমন্দিরের সঙ্গে কোনও রকমের সংযোগে যেতে চাননি মাসাবা।

এই ঘটনায় আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। তাঁর স্বীকারোক্তি, “আমাকে বহু পোশাকশিল্পী নিষিদ্ধ করে রেখেছেন, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। কিন্তু নির্দিষ্ট এই ঘটনা আমাকে খুব কষ্ট দিয়েছিল। মাসাবা স্টাইলিস্টকে শাড়িটা পাঠিয়েছিলেন ছবির প্রচারে পরার জন্য। কিন্তু ওঁকে বলা হয়েছিল, শাড়িটা অযোধ্যায় পরে যেন না যাওয়া হয়। স্টাইলিস্ট খুবই ভদ্র একজন মহিলা। উনি নিজের পকেট থেকে তখন সেই শাড়ির টাকা দিয়েছিলেন এবং আমাকে অনুরোধ করেছিলেন, আমি যেন ছবিতে মাসাবাকে ট্যাগ না করি। আমি বিষয়টা যখন জানতে পারি, তখন আমি রাস্তায়। কিন্তু এই ধরনের ভেদাভেদ ও তিক্ততার ঘটনায় আমার পেট এখনও গুলিয়ে ওঠে, এখনও অসুস্থ বোধ করি।”

এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেননি মাসাবা বা তাঁর সহযোগী দল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর