ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

সমস্ত মৃত্যুদণ্ডই বাতিল করেছে তেহরান! বিরল প্রশংসা ট্রাম্পের মুখে, মধ্যস্থতায় ইরানে মার্কিন অভিযান ঠেকিয়ে দিল চার দেশ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:২৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:২৬:৩৭ অপরাহ্ন
সমস্ত মৃত্যুদণ্ডই বাতিল করেছে তেহরান! বিরল প্রশংসা ট্রাম্পের মুখে, মধ্যস্থতায় ইরানে মার্কিন অভিযান ঠেকিয়ে দিল চার দেশ সমস্ত মৃত্যুদণ্ডই বাতিল করেছে তেহরান! বিরল প্রশংসা ট্রাম্পের মুখে, মধ্যস্থতায় ইরানে মার্কিন অভিযান ঠেকিয়ে দিল চার দেশ
ইরানে সামরিক অভিযান করতে পারে আমেরিকার বাহিনী, একাধিক বার তা নিয়ে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজে প্রকাশ্যেই সেই অভিযানের সম্ভাবনার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। ইরান সম্বন্ধে সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প। এই সংক্রান্ত তাঁর শেষ পোস্টেই সেই ইঙ্গিত রয়েছে। ট্রাম্পের মুখে শোনা গিয়েছে ইরানের প্রশংসা, যা অতি দুর্লভ।

সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে কঠোর দমননীতি প্রয়োগ করেছে ইরান। অভিযোগ, বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। হাজার হাজার প্রতিবাদী নাগরিককে বন্দি করে রাখা হয়েছে। তেহরান জানিয়েছিল, এই সমস্ত বন্দির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। পাল্টা ট্রাম্পও তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। শুক্রবার সমাজমাধ্যমে ট্রাম্প জানান, ইরান মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সেই কারণে তেহরানকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। লিখেছেন, ‘‘ইরানের নেতৃত্ব সমস্ত মৃত্যুদণ্ড বাতিল করেছে। বৃহস্পতিবার ৮০০-র বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। ইরানের এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। ধন্যবাদ।’’

চলতি সপ্তাহের শুরুতেও ইরান নিয়ে কঠোর বার্তা দিচ্ছিলেন ট্রাম্প। দাবি করছিলেন, ইরানে সামরিক অভিযান চালানো ছাড়া আমেরিকার আর উপায় নেই। এ বিষয়ে হোয়াইট হাউসে দফায় দফায় বৈঠক চলেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইও ট্রাম্পের সমালোচনা করেছিলেন প্রকাশ্যে। কিন্তু কয়েক দিনের মধ্যে আমেরিকার এই সুরবদলের নেপথ্যে রয়েছে মূলত চারটি দেশ। সৌদি আরব, মিশর, কাতার এবং ওমানের মধ্যস্থতাতেই ইরান এবং আমেরিকার উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

চলতি সপ্তাহের মধ্যেই আমেরিকা এবং ইরানের নেতৃত্বের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন সৌদি, কাতার, ওমান এবং মিশরের প্রতিনিধিরা। কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন। প্রত্যেকেই ট্রাম্পকে বুঝিয়েছেন, ইরানের উপর এই মুহূর্তে যে কোনও হামলা আঞ্চলিক অশান্তি বৃদ্ধি করবে, নিরাপত্তা বিঘ্নিত করবে এবং তাতে আখেরে আমেরিকারই ক্ষতি হবে। আবার ইরানকে এই চার দেশের প্রতিনিধি বুঝিয়েছেন, আরব উপসাগরীয় এলাকায় থাকা মার্কিন ঘাঁটিগুলিতে যে কোনও ধরনের হামলা ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটাবে। এর পর গত বৃহস্পতিবার ট্রাম্প প্রথম সুর নরম করেন। জানান, তিনি শুনেছেন যে, ইরানে খুনোখুনি কিছুটা কমেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার ইরানের নেতৃত্বের প্রশংসাও করলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ