ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চাল নিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানা পুঠিয়ায় বাজার মনিটরিং জোরদার নগরীতে মিশুক ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ মান্দায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু, আহত ১ রাজশাহীতে লাইসেন্স ছাড়া বেকারি পরিচালনা! ১০ হাজার টাকা জরিমানা ​রাজশাহীর সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৩ পাটুরিয়ায় ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর উদ্ধার তেলবাহী লরি সংঘর্ষ থামানোর জন্য মানতে হবে তিন দফা শর্ত! ঘোষণা ইরানের স্পিকারের কাছে ইনসাফ চায় বিরোধী দল: জামায়াত আমির ‎নাটোরে কাজ না করেই কাবিটা-কাবিখা প্রকল্পের অর্থ উত্তোলন হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল ইরান! বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

‘পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ’, হঠাৎ এআর রহমানের উপর চড়াও হলেন কেন কঙ্গনা?

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:০৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:০৫:২১ অপরাহ্ন
‘পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ’, হঠাৎ এআর রহমানের উপর চড়াও হলেন কেন কঙ্গনা? ‘পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ’, হঠাৎ এআর রহমানের উপর চড়াও হলেন কেন কঙ্গনা?
সম্প্রতি অস্কারজয়ী সুরকার এআর রহমান অভিযোগ জানিয়েছেন, গত আট বছরে বহু কাজ হারিয়েছেন তিনি। তার জন্য দায়ী করেছেন বলিউডের অন্দরে থাকা কুসংস্কার বা ধর্মীয় বিভাজনকে। তাঁর কথায়, “গত আট বছরে ক্ষমতাবদলের পর থেকে এ সব হয়েছে। কারণ, ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে যাঁরা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনওটাই আমার মুখের উপরে কেউ বলেনি।” নাম না করে রহমান অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে। এই প্রসঙ্গে এ বার রহমানের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রনৌত।

কঙ্গনার অভিযোগ যেমন নসাৎ করেন, একই সঙ্গে তিনি রহমানের দিকেও আঙুল তোলেন। তিনি রহমানকে ‘পক্ষপাতদুষ্ট মানুষ’ বলে দাগিয়ে দেন। রহমানের কাজ না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে কঙ্গনা নিজের কষ্টের কথা সমাজমাধ্যমে তুলে ধরেছেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি বিজেপিকে সমর্থন করি বলে চলচ্চিত্রজগতে আমাকে অনেক পক্ষপাতের মুখোমুখি হতে হয়। তবুও আমি বলতে চাই যে আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও দ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আমি আমার পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবির চিত্রনাট্যটা শোনাতে চেয়েছিলাম। গল্প পড়া তো দূরস্থান, আপনি আমার সঙ্গে দেখা করতেও অস্বীকার করেছিলেন। আমাকে বলা হয়েছিল যে, আপনি কোনও একপেশে প্রচারমূলক ছবি অংশ হতে চান না।’’

তবে কঙ্গনা ছাড়াও রহমানের এ হেন মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার, সঙ্গীত শিল্পী শান-সহ অনেকেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩