ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার

মিডিয়া কাপ-২০২৬: বার্নার্সকে উড়িয়ে সেমিফাইনালে ডিজিটাল লায়ন্স

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৭:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৭:৩৭:২৭ অপরাহ্ন
মিডিয়া কাপ-২০২৬: বার্নার্সকে উড়িয়ে সেমিফাইনালে ডিজিটাল লায়ন্স মিডিয়া কাপ-২০২৬: বার্নার্সকে উড়িয়ে সেমিফাইনালে ডিজিটাল লায়ন্স
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত দুই দিনব্যাপী মিডিয়া কাপ-২০২৬-এর প্রথম ম্যাচে মাল্টিমিডিয়া বার্নার্সকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিজিটাল লায়ন্স। আবু বকর সৈকতের দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে ৫বল হাতে রেখেই জয় পায় দলটি।

শনিবার জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাল্টিমিডিয়া বার্নার্স ১০ ওভারে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে ডিজিটাল লায়ন্স ৯ ওভার ১ বলে ১৪৬ রান তুলে নেয়। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান আবু বকর সৈকত, যিনি ব্যাট হাতে ১২৫ রান করেন।

ম্যাচ শেষে আবু বকর সৈকত বলেন, দলের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। টিম ম্যানেজার ও অধিনায়কসহ সবাইকে ধন্যবাদ।
দলের অধিনায়ক এম শামীম বলেন, দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করেছি। শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছিলাম। কিন্তু আবু বকর সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে পরিস্থিতি আমাদের পক্ষে আসে। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই জয় পেয়েছি। ইনশাআল্লাহ সেমিফাইনাল ও ফাইনালেও জয়ের প্রত্যাশা রাখছি।

টিম ম্যানেজার কামরুজ্জামান বাদশা বলেন, প্রথম ম্যাচেই রোমাঞ্চকর একটি দিন গেল। টেনশন আর উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ করেছি। দলের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা। বাকি ম্যাচগুলোতেও ভালো করার ব্যাপারে আশাবাদী।

দলের প্লেয়ার সিনিয়র সাংবাদিক মাসুদ রানা রাব্বানী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ও টেনশনমুক্ত মাথা রেখে আমাদের টিমের খেলোয়াড়রা আগামী কাল রবিবার আজকের মতো ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে জয় সুনিশ্চিত। 

আগামীকাল রোববার একই ভেন্যুতে পরবর্তী ম্যাচে ডিজিটাল লায়ন্স মুখোমুখি হবে বেতার ওয়ারিয়র্সের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার