ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক

দুর্গাপুরে পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫টি ভেকু নিষ্কিৃয়

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৫:৪৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৫:৪৩:৫০ অপরাহ্ন
দুর্গাপুরে পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫টি ভেকু নিষ্কিৃয় দুর্গাপুরে পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫টি ভেকু নিষ্কিৃয়
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈর ইউনিয়নের (ইউপি)উজানখলসি পূর্বপাড়ায় অবৈধভাবে পুকুর খননের  অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু। এসময় পুকুর খনন কাজে ব্যবহৃত ৫টি এক্সেভেটর (ভেকু)নিষ্ক্রীয় এবং ব্যাটারি জব্দ করা হয়। 

জানা গেছে,গত ১৬ জানুয়ারি শুক্রবার  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু কিসমত গনকৈর ইউনিয়নের (ইউপি) উজানখলসি পূর্বপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে পুকুর কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে পরিবহনের সুযোগ না থাকায় ৫টি এস্কেভেটর (ভেকু) অকেজো করে দিয়েছেন। এছাড়াও ব্যাটারী জব্দ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু বলেন, অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে নিয়মিত অভিযান চলমান রাখার অনুরোধ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক