ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থানে রাবি প্রশাসন

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৮:১৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৮:১৮:৪৪ অপরাহ্ন
ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থানে রাবি প্রশাসন ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থানে রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫/২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। ভর্তি জালিয়াতি ও প্রক্সি ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয়বারের মতো রাজশাহী ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিনটি ইউনিটে আবেদন করেছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘সি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২২৫ জন।

আগামীকাল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। আগামী ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে এবং ২৪ জানুয়ারি এক শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যার বিষয়ে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০টি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। অভিভাবকদের জন্য রাখা হয়েছে ১১টি টেন্ট ও সুপেয় পানির ব্যবস্থা। সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তায় বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি একাডেমিক ভবনের প্রবেশপথে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল গাইড সদস্যরা দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কর্মীদের পাশাপাশি ৬০ জন কোয়ান্টাম সদস্য ও স্বেচ্ছাসেবক কাজ করবেন। এছাড়া সিনেট ভবনের সামনে অস্থায়ী পুলিশ কন্ট্রোল বক্স স্থাপন করা হয়েছে।

ভর্তি জালিয়াতি ও প্রক্সি পরীক্ষায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষার্থীদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এ বছর একটিমাত্র প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা ডাউনলোডের সুযোগ থাকবে। অস্পষ্ট সেলফির কারণে যাদের প্রবেশপত্র ইস্যু হয়নি, তারা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পর্যন্ত আইসিটি সেন্টারে যোগাযোগ করে সেলফি ও ছবি আপলোডের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড