ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

SIR শুনানি ঘিরে ক্রমেই বাড়ছে তালিকা, এবার সমন পেলেন সৌমিতৃষা

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৫:০৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৫:০৩:০৯ অপরাহ্ন
SIR শুনানি ঘিরে ক্রমেই বাড়ছে তালিকা, এবার সমন পেলেন সৌমিতৃষা ছবি: সংগৃহীত
SIR শুনানিকে ঘিরে রাজ্যজুড়ে বাড়ছে আলোচনার পারদ। সাধারণ নাগরিকের পাশাপাশি একের পর এক সেলিব্রিটিদের কাছেও পৌঁছচ্ছে নোটিস। কবি, অভিনেতা, জনপ্রতিনিধি থেকে ক্রিকেটার, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একসঙ্গে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের এই প্রক্রিয়ায়। SIR শুনানিকে ঘিরে ক্রমেই বড় হচ্ছে তালিকা। সেই তালিকায় তৃণমূল সাংসদ-অভিনেতা দেব থেকে শুরু করে ক্রিকেটার মহম্মদ শামির নামও উঠে আসতে দেখা যায়। সোমবার SIR শুনানিতে হাজিরা দেন অভিনেত্রী লাবণী সরকার ও তাঁর স্বামী, অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ও। আরও অনেকেই পাচ্ছেন ডাক। এবার সেই তালিকায় নাম যুক্ত হল অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর।

ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করে এখন তিনি সকলের মনে রাজত্ব করছেন। বড়পর্দা থেকে ওটিটি, একাধিক কাজে দর্শকদের মন জয় করেছেন সৌমিতৃষা কুন্ড। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই সক্রিয় থাকেন তিনি। শেয়ার করে নেন বেশ কিছু মিষ্টি মুহূর্ত।

সদ্য মুক্তি পেয়েছে নায়িকার কালরাত্রী ২ সিরিজ। তার প্রচার কাজেই এখন ব্যস্ত নায়িকা। তার মাঝেই পেলেন ডাক। মাত্র পাঁচদিন আগে বিস্তারে সবটা জানানো হয় তাঁকে। গুচ্ছের কমিটমেন্টের মাঝে কীভাবে সবটা সামলাবেন, তা নিয়েও রয়েছেন চিন্তায়।

২০ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। টলিপাড়ার একাধিক স্টারের কাছে এভাবেই শেষ মুহূর্তের ডাক পৌঁছে যাচ্ছে। সমন পাচ্ছেন অনেকেই। সময় মতো হাজিরও হচ্ছেন তাঁরা। জমা দিচ্ছেন প্রয়োজনীয় তথ্য। প্রাথমিক বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে কোনও তথ্য সমস্যা দেখা গেলে তাঁদের কাছে সমন পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ ছিল তেমনটাই। যদিও এই কাজের পদ্ধতি নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় সিইও অফিসে গিয়ে এই নিয়ে প্রশ্ন তোলেন। 

প্রবীণ নাগরিকদের হেনস্থা করা, মানুষের অসুস্থ হয়ে পড়া, অযথা ভয় সৃষ্টি হওয়া, এহেন নানাবিধ বিষয় আলোচনায় তুলে ধরেন পরমব্রত। সেই সুরে একপ্রকার সুর মেলাচ্ছেন সকলেই। SIR পদ্ধতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ঘিরে অভিযোগ তুলেছেন অনেকেই। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি