ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে উইন রোজারিও হত্যা: দুই বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার নিউ ইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার ডাক্তারদের ভিজিট ফি বাড়ায় রাজশাহীতে চিকিৎসা সংকট তীব্র যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই; রাসিক প্রশাসক রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে রূপালী ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যা: পলাতক ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার -১১ মান্দায় মোবাইল কোর্টে পরিচালনা গাঁজা সহ আটক এক রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে লিটারারি ফেস্টিভ্যালের শুভারম্ভ হতে যাচ্ছে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণের রাসিকের ওয়ার্ড সচিবদের সভা অনুষ্ঠিত নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু গুরুতর অসুস্থ বিএনপি নেতা মাসুদকে দেখতে হাসপাতালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন রামেক হাসপাতালে শিশু আইসিইউ’র বেড বাড়লো, চাপ কমাতে রোগী স্থানান্তরের উদ্যোগ ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার

প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৯:৪০ অপরাহ্ন
প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি দলের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপের ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

সাক্ষাৎকারটি সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায়  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সূত্র জানায়, বিকেলে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক। তিনি সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে নিজের বাসভবনে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে তিনি সবার আগে বাংলাদেশ’ নামের বাসে করে যমুনার পথে রওনা হন।

এটি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। গত বছরের জুনে লন্ডনে প্রথমবার তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন নিয়ে আলোচনা করেন। এর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরেও তারেক ও প্রধান উপদেষ্টার মধ্যে ফোনালাপ হয়েছিল।

সাক্ষাৎকে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ সংলাপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে; বিশেষ করে ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন