ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

প্রথম ছবিতেই কটাক্ষ তবু অভিনয়ের পথেই অটল সুহানা খান

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:২৩:২৭ অপরাহ্ন
প্রথম ছবিতেই কটাক্ষ তবু অভিনয়ের পথেই অটল সুহানা খান প্রথম ছবিতেই কটাক্ষ তবু অভিনয়ের পথেই অটল সুহানা খান
বলিউডে আত্মপ্রকাশের শুরুতেই সমালোচনার মুখে পড়েছিলেন সুহানা খান। জোয়া আখতারের ‘আর্চিজ়’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সফর শুরু করা শাহরুখ-কন্যাকে প্রথম ছবিতেই কটাক্ষের শিকার হতে হয়। ‘শাহরুখ খানের মেয়ে হয়েও এমন অভিনয়? এমন প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সমালোচনার পরোয়া না করে অভিনয়কেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছেন সুহানা।

সুহানা খানের মতে, অভিনয় তাঁর ভালবাসার জায়গা। সেই কারণেই সমস্ত বাধা পেরিয়ে তিনি এই পথেই এগিয়ে যেতে চান। আগামী দিনে শাহরুখ খানের প্রযোজনা ও অভিনীত ছবি ‘কিং’-এ তাঁকে দেখা যাবে, যা তাঁর প্রথম বড়পর্দার ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে এই যাত্রা সহজ ছিল না। একসময় মনের মতো চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সুহানা। সেই অভিজ্ঞতাই তাঁকে বুঝিয়ে দেয়, অভিনয়ের প্রতি তাঁর ভালবাসা কতটা গভীর। শৈশব থেকেই স্কুলের নাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একটি নাটকে পছন্দের চরিত্রে অভিনয়ের ইচ্ছা থাকলেও, অডিশন দিয়েও সেই সুযোগ পাননি। শেষ পর্যন্ত কোরাসে জায়গা পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরে নিজেই স্বীকার করেন, সেই দিনই উপলব্ধি করেছিলেন, মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয়ের প্রতি তাঁর টান কতটা প্রবল।

অভিনয়ের পথে সুহানাকে অনবরত উৎসাহ দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। চলচ্চিত্র সূত্রে খবর, ‘কিং’ ছবির জন্য মেয়ের অ্যাকশন দৃশ্য নিখুঁত করতে কোনও খামতি রাখছেন না অভিনেতা। শুটিং সেটকেই নাকি কার্যত প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করেছেন তিনি। ব্যক্তিগতভাবে সুহানাকে অ্যাকশন ও যুদ্ধদৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ। অন্যদিকে, সুহানাও একজন নিষ্ঠাবান শিক্ষার্থীর মতো সেই প্রশিক্ষণ মেনে নিচ্ছেন।

সমালোচনা, ব্যর্থতা ও প্রত্যাশার চাপ, সবকিছু ছাপিয়ে অভিনয়ের প্রতি দায়বদ্ধতাই সুহানা খানের এগিয়ে চলার মূল শক্তি বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা