ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

কুমিল্লায় মাদক টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৭:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৭:৪৪:২৫ অপরাহ্ন
কুমিল্লায় মাদক টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কুমিল্লায় মাদক টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে নৃশংসভাবে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগে ঘাতক স্বামী মোঃ দুলালকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গত (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বুড়িচং থানাধীন পূর্ণমতি গ্রামের গৃহবধূ লিজা আক্তার (২৮) এর সঙ্গে তার স্বামী মো. দুলালের বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, মো. দুলাল পেশায় রাজমিস্ত্রি হলেও নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রায়ই স্ত্রী ও শ্বশুরবাড়ি থেকে জোরপূর্বক নেশার টাকা আদায় করতেন। টাকা দিতে না পারলে তিনি লিজা আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

ঘটনার দিন মাদক কেনার টাকা না পেয়ে সন্তানদের সামনে লিজা আক্তারের ঘাড় ও তলপেটে মারধর করেন মো. দুলাল। একপর্যায়ে তিনি বাঁশ দিয়ে লিজা আক্তারের গোপনাঙ্গে গুরুতর আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হয়।

এ ঘটনায় নিহতের মা খোকি আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৭, তারিখ-৮ জানুয়ারি ২০২৬; ধারা-৩০২/৩৪, দণ্ডবিধি ১৮৬০।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত মো. দুলালকে গ্রেপ্তারে নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি