ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৭:৩৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৭:৩৫:৩৫ অপরাহ্ন
রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নওগাঁর রাণীনগরে একটি হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে মুদি দোকানসহ দুইটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডে সিম্বা বাজারের আব্দুল বারিক টুকুর মুদি দোকানঘর ও মোজাফ্ফর আকন্দের চায়ের দোকানঘর এবং দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে।

আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত আনুমানিক ৩টার দিকে খবর পাই আমাদের টিনের তৈরি মুদি দোকানঘর ও পাশের মোজাফ্ফরের চায়ের দোকান ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ছুঁটে আসি। সেখানে এসে দেখতে পাই পাশের হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে। স্থানীয় লোকজনের সহয়তায় আমরা আগুন নেভানোর চেষ্টা করি। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে আমাদের দোকানঘর, দোকানের ভেতরে থাকা সব মালামাল ও মোজাফ্ফরের চায়ের দোকানঘর এবং হোটেলের রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর আমরা দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। বিদ্যুতের সট সার্কিট অথবা হোটেলের রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি