ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রক্তক্ষরণে ভুগছেন মিনিয়াপোলিসে রেনি গুডকে গুলি করা আইসিই কর্মকর্তা

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৭:২৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৭:২৭:২৮ অপরাহ্ন
রক্তক্ষরণে ভুগছেন মিনিয়াপোলিসে রেনি গুডকে গুলি করা আইসিই কর্মকর্তা রক্তক্ষরণে ভুগছেন মিনিয়াপোলিসে রেনি গুডকে গুলি করা আইসিই কর্মকর্তা
মিনিয়াপোলিসে রেনি গুডকে গুলি করে হত্যা করা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তা অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভুগছেন বলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) নিশ্চিত করেছে।

ডিএইচএসের এক কর্মকর্তা জানান, আইসিই কর্মকর্তা জনাথন রসের অভ্যন্তরীণ রক্তক্ষরণের মাত্রা এখনো স্পষ্ট নয়। ঘটনার ভিডিওতে দেখা যায়, গুড নিহত হওয়ার পর রস রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ৭ জানুয়ারির ওই গুলির ঘটনার পর জানান, রসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নোয়েম দাবি করেন, গুড তার এসইউভি দিয়ে কর্মকর্তাকে আঘাত করেছিলেন, যা তিনি পরে ‘ঘরোয়া সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন।

৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে নোয়েম বলেন, কর্মকর্তাকে গাড়িটি আঘাত করেছিল। তিনি হাসপাতালে গিয়েছিলেন। একজন চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছেন। এখন তিনি ছাড়া পেয়েছেন।

গুডের মৃত্যুর পর দেশজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মিনেসোটার সঙ্গে ফেডারেল সরকারের টানাপোড়েন আরও বেড়ে যায়। এর আগে রাজ্যটি কল্যাণ তহবিল জালিয়াতির তদন্ত নিয়ে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে উত্তেজনায় ছিল।

মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, গুড নিহত হওয়ার পর থেকে শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ হলেও বেশিরভাগ প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল। সপ্তাহান্তেও বিক্ষোভ অব্যাহত ছিল। কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীরা ফেডারেল কর্মকর্তাদের মুখোমুখি হন। ওই সময় কর্মকর্তারা হেলমেট পরে, লাঠি হাতে টিয়ার গ্যাস ব্যবহার করেন।

ফ্রে ও অন্যান্য রাজ্য ও স্থানীয় কর্মকর্তা মিনেসোটায় আইসিই অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন সোমবার বলেন, রাজ্যে ফেডারেল অভিবাসন অভিযানের ঢল ঠেকাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার।

এলিসন বলেন, এটা থামতেই হবে। স্পষ্ট করে বলি, এটি শুরুই হওয়া উচিত ছিল না। এসব এজেন্টের এখানে থাকার কোনো যৌক্তিক কারণ নেই।

ডিএইচএস মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, বামপন্থীরা যখন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ফেডারেল আইন কার্যকর করতে চায় না, তখন হঠাৎ করে দশম সংশোধনী আবিষ্কার করা সত্যিই বিস্ময়কর।

প্রেসিডেন্ট ট্রাম্পও গুডের মৃত্যুর পর থেকে রসকে সমর্থন করে আসছেন। তিনি সিবিএস নিউজের টনি ডোকুপিলকে বলেন, নিহত হওয়ার আগে গুডের আচরণ 'খুবই কঠোর' ছিল।

গুডের বাবাকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, আমি ধরে নিচ্ছি, স্বাভাবিক পরিস্থিতিতে তিনি একজন ভালো, দারুণ মানুষই ছিলেন, যিনি প্রেসিডেন্টের সমর্থক। কিন্তু তার কাজগুলো ছিল বেশ কঠোর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩