ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নগরীতে নারীসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৭:১৩:১৮ অপরাহ্ন
নগরীতে নারীসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার নগরীতে নারীসহ ৮ জন মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৮জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার রাতভর নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও দেশীয় মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারতরা হলো: মোছাঃ ময়না বেগম (৪০), মোঃ শাকিল (২০), মাবিয়া (৪২), মোঃ রাহাদ আহমেদ রাফি (২৯), মোঃ রাকিবুল ইসলাম জাহিদ (৩০), মোঃ আবুল কালাম আজাদ (৪০), মোঃ রাজা হোসেন (৩০) ও মোঃ রাকিব মিয়া (২৯)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বুধবার ১৪ জানুয়ারি পুলিশের অভিযানে ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ৩ হাজার মিলিলিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩