ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে এক মঞ্চে বিএনপির ৬ প্রার্থী
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়াকে দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করে তার দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। তিনি নেত্রীকে মা সম্বোধন করে বলেন, তার দেশপ্রেম, আপসহীন নেতৃত্ব ও ত্যাগের কারণে তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানিত।

মিনু আরও বলেন, তিনি কখনো আমাকে মিজানুর রহমান মিনু বলে ডাকতেন না, শুধু মিজান বলতেন। বেগম খালেদা জিয়াকে তিনি জনগণের মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার জীবনের সমস্ত সম্পদ ও ভালোবাসা এ দেশের মানুষের সঙ্গেই সম্পৃক্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মিনু বলেন, বিএনপি ঐক্যবদ্ধ থাকলে রাজশাহী বিভাগে দলীয় প্রার্থীরা বিজয়ী হবে। তিনি বিএনপি কর্মীদের উদ্দেশে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং যুবকদের উদ্দেশে বলেন, তোমাদের জন্য বিএনপি রয়েছে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাইফুল ইসলাম মার্শাল, দেবাশীষ রায় মধুসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং বেগম খালেদা রুহের মাগফিরাত কামনা করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান