ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগান সীমান্তে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত ২৯ আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছেন মেসি ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী খাবার থেকে অ্যালার্জি না প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়া, বুঝবেন কী উপায়ে? তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন ‘কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’ ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২ তিস্তার পানিতে ডুবে গেছে ৫ জেলার নিম্নাঞ্চল ‘ব্লাশ’ নয়, এখন সাজের অঙ্গ ‘টিন্ট’, রূপটানে কেন বাড়ছে প্রসাধনীটির কদর জুনের চার সপ্তাহে এলো ২৫৯ কোটি ডলার রেমিট্যান্স সাগর থেকে ৫ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত বিরোধী এমপিদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ, কোনোদিন কানাকড়িও পাননি স্পিকার চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত ১৩০০! নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য জানালেন শাকিরা যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বাঘায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন আবু সাঈদ চাঁদ

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৫:০৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৫:০৭:৪৭ অপরাহ্ন
বাঘায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন আবু সাঈদ চাঁদ বাঘায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন আবু সাঈদ চাঁদ
বাঘা উপজেলার আলাইপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেছেন রাজশাহী জেলা আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সাঈদ চাঁদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে আলাইপুর গাবতলী বাজার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সাঈদ চাঁদ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা তরুণ প্রজন্মের মানসিক বিকাশ, মনোবল বৃদ্ধি এবং একাত্মবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজে সহমর্মিতা ও ঐক্যের বার্তা দেয়।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচিতে যুবসমাজকে সম্পৃক্ত করা হলে তাদের সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতা বাড়ে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অনস্বীকার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাঘা পাকুরিয়া ৩ নম্বর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সভাপতি, যুবনেতা রাকিব মন্ডল ও সুমন মন্ডল, রাজশাহী ২৪ নম্বর ওয়ার্ড যুবনেতা মোহাম্মদ রানা শেখ, মনিগ্রাম বিএনপির সভাপতি রিয়াল মন্ডল, হায়দার মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের শিক্ষক শহিদুল মাস্টার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও দর্শক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন, যা স্থানীয়দের প্রশংসা কুড়ায়।

সংশ্লিষ্টদের মতে, রাজশাহী অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। স্কুল-কলেজ পর্যায়ে এসব কর্মসূচি স্থানীয় সম্প্রদায় ও সামাজিক সংগঠনের সমন্বয়ে পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের