ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

বলিউডের 'নোংরা খেলা' নিয়ে কী বললেন তাপসী পান্নু

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০১:২৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০১:২৫:১৯ অপরাহ্ন
বলিউডের 'নোংরা খেলা' নিয়ে কী বললেন তাপসী পান্নু ছবি: সংগৃহীত। তাপসী পান্নু
বলিউডে পিআর সংস্কৃতি নিয়ে ফের সরব হলেন অভিনেত্রী তাপসী পান্নু। প্রকাশ্যে তিনি এমন এক বাস্তবতার কথা তুলে ধরলেন, যা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে অনেকেই ফিসফাস করলেও খুব কম মানুষই মুখ খুলতে চান। তাপসীর স্পষ্ট অভিযোগ, আজকের দিনে সিনেমা জগতে প্রতিভার চেয়েও অনেক বেশি গুরুত্ব পাচ্ছে জনসংযোগ বা পিআর ইমেজ। কে কেমন অভিনয় করছেন, তার থেকেও বড় হয়ে উঠছে কে কতটা আলোচনায় আছেন, কে সোশ্যাল মিডিয়ায় কতটা ভাইরাল হচ্ছেন কিংবা কে কতটা কৌশলে নিজেকে প্রচার করতে পারছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, “মানুষ এখন অন্য কাউকে নিচে নামানোর জন্যও টাকা খরচ করছে।” তাঁর এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে বলিউডের বর্তমান কাজের সংস্কৃতি নিয়ে। অভিনেত্রীর কথায়, কবে থেকে একজনের সাফল্য আরেকজনের ব্যর্থতার ওপর নির্ভর করতে শুরু করল, সেই উত্তরই খুঁজে পাচ্ছেন না তিনি।

জনসংযোগের বদলে যাওয়া চরিত্র নিয়ে খোলাখুলি কথা বলতে গিয়ে তাপসী জানান, সময়ের সঙ্গে সঙ্গে পিআরের সংজ্ঞাই বদলে গেছে। তিনি বলেন, নিজের কাজ নিয়ে এতদিন এতটাই ব্যস্ত ছিলেন যে এই দিকটায় খুব একটা নজর দেওয়া হয়নি। তবে গত দেড়-দুই বছরে ইচ্ছাকৃতভাবে কাজের গতি কিছুটা কমানোর পরেই বিষয়টা তাঁর চোখে পড়ে। তখনই বুঝতে পারেন, পিআর গেম এখন একেবারে অন্য স্তরে পৌঁছে গিয়েছে। আগে পিআরের উদ্দেশ্য ছিল নিজেকে এগিয়ে তুলে ধরা, কিন্তু এখন তা শুধু সেখানেই সীমাবদ্ধ নেই। এখন অর্থ খরচ করা হচ্ছে অন্য কাউকে ছোট করতে, নিচে নামাতে।

তাপসী পান্নুর অভিনয়জীবন শুরু থেকেই শক্তিশালী চরিত্রে ভরপুর। ‘পিঙ্ক’ ছবির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। তার পর ‘মুল্ক’, ‘বাদলা’, ‘মনমরজিয়ান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ বক্স অফিসে বড় সাফল্য পায় এবং একই বছরে ‘সান্ড কি আঁখ’ ছবিতেও দর্শকদের মন জয় করেন তিনি। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘থাপ্পড়’ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিশেষ সাড়া ফেলে। পরবর্তী সময়ে ‘রশ্মি রকেট’, ‘শাবাশ মিঠু’ ও ‘ডানকি’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তাপসী।

বর্তমানে অভিনেত্রী তাঁর আগামী ছবি ‘গান্ধারী’ -র কাজ শেষ করেছেন বলে জানা যাচ্ছে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে তাঁকে একেবারে নতুন রূপে দেখা যাবে। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার

তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার