ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, হাইকোর্ট

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০১:২৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০১:২৬:১৮ পূর্বাহ্ন
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, হাইকোর্ট রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, হাইকোর্ট
রাজশাহী–৫ কেন্দ্র (পুঠিয়া ও দূর্গাপুর) থেকে সতন্ত্র সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপি নেতা ও গ্র্যান্ড রিভারভিউ এর স্বত্বাধিকারী জননেতা ইসফা খাইরুল হক শিমুল।

কিন্তু মনোনয়নপত্রে কাগজপত্রগত কিছু অসঙ্গতির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার তা বাতিল করে দেন।

এর পরিপ্রেক্ষিতে শিমুল হাইকোর্টে আপিল করলে মঙ্গলবার হাইকোর্ট তাঁর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন, এমনটাই নিজেই জানিয়েছেন ইসফা খাইরুল হক শিমুল।

শিমুল বলেন, তিনি শুরু থেকেই মনোনয়নপত্র বৈধ হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন এবং খোদ সৃষ্টিকর্তার রহমতে হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন।
মনোনয়ন বৈধ হওয়ায় পুঠিয়া–দূর্গাপুরবাসীর মধ্যে স্বস্তির বায়ু ফিরে এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত সতের বছর ধরে অবৈধ সরকারকে দেশের মাটির বাইরে পাঠানোর আন্দোলনে তিনি নিরলসভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি বলেছেন, এলাকাবাসীর সঙ্গে তার সম্পর্ক সবসময় মজবুত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শিমুল বলেন, তিনি নির্বাচিত হলে, সর্বদা জনগণের পাশে থাকবেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন, বেকারত্ব কমাতে উদ্যোগ নেবেন, নারী ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন এবং মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।

তিনি বলেন, পুঠিয়া–দূর্গাপুরে জনগণের ভাগ্য উন্নয়নে সার্বক্ষণিক কাজ করে যাবেন।

এলাকাবাসী জানান, এই আসনে পূর্বে যিনি বিএনপির প্রার্থী ছিলেন, তিনি জনবিচ্ছিন্ন বলে গণ্য হতেন। এজন্য ভোট প্রদানে মানুষ অসন্তুষ্ট ও দ্বিধাগ্রস্ত ছিলেন। তাই ইসফা খাইরুল হক শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণায় তারা আনন্দিত এবং বলেন, এবার তাঁকেই ভোট দিয়ে বিজয়ী করব।

রাজশাহী-৫ আসনটি পুঠিয়া ও দূর্গাপুর উপজেলা নিয়ে গঠিত একটি সংসদীয় এলাকা, যেখানে কৃষি, শিক্ষা ও নানাবিধ সামাজিক ইস্যু ভোটারের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২