ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

মেরি কমের বিরুদ্ধে পরকীয়ার পাল্টা অভিযোগ আনলেন প্রাক্তন স্বামী

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৭:৪৯ পূর্বাহ্ন
মেরি কমের বিরুদ্ধে পরকীয়ার পাল্টা অভিযোগ আনলেন প্রাক্তন স্বামী মেরি কমের বিরুদ্ধে পরকীয়ার পাল্টা অভিযোগ আনলেন প্রাক্তন স্বামী
ভারতীয় অলিম্পিয়ান বক্সার মেরি কমের বিরুদ্ধে প্রাক্তন স্বামী কারুং অনলার মারাত্মক অভিযোগ এনেছেন। মেরি কম তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ তোলার পর অনলার পাল্টা দাবি করেন, মেরি কমেরই বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তাদের দাম্পত্য জীবন ব্যাহত হয়েছে।

অনলার জানান, ২০১৩ সালে মেরি কম প্রথমবার একজন জুনিয়র বক্সারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন, যা পরিবারে দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। পরে তারা সমঝোতায় আসেন এবং কয়েক বছর সাধারণভাবে জীবন যাপন করেন। তবে ২০১৭ সালে মেরি কম আবার তাঁর বক্সিং অ্যাকাডেমিতে কর্মরত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক শুরু করেন। প্রমাণ হিসেবে অনলার দাবি করেছেন, ওই সম্পর্কের ওয়াটসঅ্যাপ মেসেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তির নাম তার কাছে আছে।

তিনি বলেন, মেরি আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, তা আলোচনা করব। অতীত ভুলে যদি সে এগিয়ে যেতে চায়, তাতে আমার কোনও সমস্যা নেই। তবে আমার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করা মেনে নিতে পারি না। অভিযোগ করতে হলে প্রমাণ দেখাতে হবে। আমি জানি সে কোথায় এবং কার সঙ্গে থাকে।

অন্যদিকে মেরি কমের অভিযোগে তিনি তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পত্তি লেনদেন ও কোটি টাকার প্রতারণা করেছেন বলে দাবি করেছিলেন। অনলার এটিও সম্পূর্ণ ভুয়ো দাবি করে বলেন, মেরি আমার নাম সম্পত্তি থেকে মুছে ফেলেছে এবং বলেছে আমি পাঁচ কোটি চুরি করেছি। আমাদের ১৮ বছরের বিবাহিত জীবন ছিল। আমি এখন দিল্লিতে ভাড়া বাড়িতে থাকি। ও যা বলুক, তা কেউ শুনবে না।

প্রাক্তন দম্পতির এই দ্বন্দ্ব নতুনভাবে মিডিয়ায় প্রকাশ পেয়েছে, যেখানে আর্থিক ও ব্যক্তিগত জীবন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক