ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো র‌্যাব

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১১:৪৭:১০ অপরাহ্ন
চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো র‌্যাব চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো র‌্যাব
আর্ত মানবতার সেবায় র‌্যাব শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াপাড়া মুহাম্মাদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০ জন শীতার্ত দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। যেখানে শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যক্রম ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন মুহূর্তে র‌্যাব সব সময় জনসাধারণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

র‌্যাবের এই মানবিক উদ্যোগে শীতার্তরা তৃপ্তি প্রকাশ করেছেন এবং স্থানীয়রা জানান, শীতবস্ত্র বিতরণ তাদের দৈনন্দিন জীবন যাত্রাকে সহজ করবে ও শীতের চরম ঠান্ডায় কিছুটা স্বস্তি দেবে।

র‍্যাব ফোর্সেসের পক্ষ থেকে আরও বলা হয়, শুধুমাত্র সন্ত্রাস দমনই নয়, জনসেবামূলক কাজেও র‌্যাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং দেশের যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে জনসাধারণের বন্ধু হয়ে তাদের পাশে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ