ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৫৪:৩৯ অপরাহ্ন
রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ
 

আর্ত মানবতার সেবায় চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাউজান থানাধীন নোয়াপাড়া মোহাম্মদিয়া দরবার শরীফ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‌্যাব-৭ সূত্র জানায়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে দুপুর ১২টার দিকে শীতার্তদের মাঝে ৩০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষ র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছে র‌্যাব। অপরাধ দমনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করাই এ বাহিনীর অন্যতম লক্ষ্য।

বাহিনীটি আরও জানায়, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকসহ দেশের যে কোনো সংকটময় মুহূর্তে র‌্যাব সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, জনসেবামূলক কার্যক্রমেও র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করছে।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য বছরের মতো চলতি শীত মৌসুমেও চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার