ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:০৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:০৮:১৭ অপরাহ্ন
রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসনের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে একটি বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোট মূলত হ্যাঁ বা না-এর ভোট। বাংলাদেশে অতীতেও একাধিকবার গণভোট হয়েছে, তবে এবারের গণভোট ব্যতিক্রম ও তাৎপর্যপূর্ণ। কারণ, এই গণভোট ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এর মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা জুলাই সনদ বাস্তবায়নের অনুমতি দেবে কি না।

সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও অংশীজনদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাঁর ভাষায়, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত বলেই জুলাইয়ের গণ-অভ্যুত্থান সম্ভব হয়েছে। অতীতে বহু নির্বাচনের মাধ্যমে আমরা পরিবর্তনের প্রত্যাশা করেছি, কিন্তু এবার সেই সুযোগ এসেছে অনেক ত্যাগ ও নিপীড়নের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, ভিন্নমত নিয়েই বাংলাদেশ একটি বহুমাত্রিক রাষ্ট্র। মতের পার্থক্য থাকবেই, তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কেমন ভবিষ্যৎ বাংলাদেশ চাই। জনগণকে বোঝাতে হবে, দেশের চাবিকাঠি তাদের হাতেই। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রই সেই অভীষ্ট মোহনা, যেখানে সব মত ও পথ এসে মিলিত হয়।

মতবিনিময় সভায় অধ্যাপক আলী রীয়াজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ, গণপ্রতিনিধিত্ব পদ্ধতি, তিনটি পিএসসি গঠন, প্রধানমন্ত্রীর দুই মেয়াদসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য মনির হায়দার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জিল্লুর রহমান।

সভায় রাজশাহী বিভাগের সব জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, মতবিনিময় সভার পাশাপাশি গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০